দক্ষিণ কোরিয়ার উপর ক্ষেপেছেন উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর নেত্রী কিম ইও জং। দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করার হুমকি দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এই সংবাদ প্রকাশ করেছে।
কিম ইও জং বলেছেন, আমি মনে করি দক্ষিণ কোরিয়ার শাসকদের নিশ্চিতভাবে ক্ষমতাচ্যুত করার এটাই সেরা সময়। আমরা খুব দ্রুত পরবর্তী পদক্ষেপ নেব।
বিদ্রোহীদের পিয়ংইয়ং বিরোধী লিফলেট উত্তর কোরিয়ার সীমান্তে ছড়িয়ে পড়ার পর গত সপ্তাহ থেকেই প্রতিবেশী রাষ্ট্রের প্রতি চূড়ান্ত আক্রমণাত্মক হয়ে উঠেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বিদ্রোহীদের মদদ জোগানোর অভিযোগ এনেছে উত্তর কোরিয়া প্রশাসন। সেই অভিযোগকে থেকে এবার সরাসরি হুমকি দিলেন কিম জং উনের বোন দেশের দ্বিতীয় ক্ষমতাশালী কিম ইও জং।
কিম ইও জং বলেন, দেশের শীর্ষ নেতা, আমাদের দল ও রাষ্ট্র আমাকে যে ক্ষমতা দিয়েছে তারই অধিকারে আমি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের নির্দেশ দিয়েছি নিশ্চিত দৃঢ়তার সঙ্গে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য সেনাবাহিনীর প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কিম ইও জং। গত সপ্তাহেই বিক্ষুব্ধদের প্রতিহত না করার জন্য কিম ইউ জং সিওলকে দায়ী করেছিলেন।
আনন্দবাজার/ডব্লিউ এস








