সম্পতি চীনের এক নারীর কানের ভেতর একটি মাকড়শা প্রবেশ করেছে। মাকড়শাটি কানের ভেতরে জালও বুনেছে। দেশটির সিচুয়াং প্রদেশে অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে।
গণমাধ্যমের খবর থেকে জানা যায়, তিনি কয়েকদিন ধরেই কানে অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন। শেষমেশ তিনি সহ্য করতে না পেরে মিয়ানইয়াং হসপিটাল অব ট্রাডিশনাল চাইনিজ মেডিসিনে যান।
সেখানকার চিকিৎসকরা ওই নারীর কানের ভিতর এর করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়। এখন সেটা ভাইরাল। নেটিজেনরা বলেন, দুর্বল চিত্তের লোকেদের সেই ভিডিও না দেখাই ভাল। কিন্তু এটাকে অনেকে পুরোনো ঘটনা বলে মন্তব্য করেছেন।
ওই নারীর কান থেকে মাকড়সাটিকে বের করে পরিষ্কার করা হয়। যদিও তার কানের কোনও ক্ষতি হয়নি মাকড়সাটির কারণে।
চিকিৎসক জানান, তার ভাগ্য ভাল যে মাকড়সাটি ছোট ছিল। মাকড়সাটি কোনও ক্ষতি করতে পারেনি কানের পর্দার। নাহলে ওই নারী শ্রবণশক্তি হারাতে পারতেন।
আনন্দবাজার/এস.কে








