প্রথমবারের মতো ‘লাল গ্রহটির’ বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি পেয়েছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)।
নাসার রোভার ‘কিউরিওসিটি’র পাঠানো তথ্য বিশ্লেষণ করে ‘জিওফিজিক্যাল রিসার্চ : প্লানেটস’ জার্নালে প্রকাশিত সাম্প্রতিক গবেষণাপত্রে বিষয়টি তুলে ধরা হয়েছে।
গবেষকরা বলেছেন , মঙ্গলের খুব পাতলা হয়ে আসা বায়ুমণ্ডলে অন্যান্য গ্যাসের সঙ্গে এখনো রয়েছে অক্সিজেন। মঙ্গলে বসন্ত এলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ তিনগুণ বেড়ে যায়। বাকি ঋতুগুলোতে তা কমতে শুরু করে।
নাসার বিজ্ঞানী মেলিসা জি ট্রেনার জানান, এসব অক্সিজেন অণুর জন্ম হতে পারে মঙ্গলে থাকা রাসায়নিক হাইড্রোজেন পার-অক্সাইড ও পারকোলেট থেকে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের তাপে কার্বন-ডাই-অক্সাইড ও জল ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে মঙ্গলে। যার কারণে অক্সিজেনের মাত্রার কম-বেশি হতে পারে বলে মনে করছেন তারা। সূর্যের প্রকট তাপে জল বাষ্পীভূত হয়ে বায়ুতে অক্সিজেন মুক্ত করছে।
তবে ঋতুর সঙ্গে কী সম্পর্ক? এই প্রশ্নটাই ভাবাচ্ছে বিজ্ঞানীদের।
আনন্দবাজার/একে








