করোনা সংক্রমণ রোধে সাধারণ ছুটির বর্ধিত দিনে বাংলাদেশ ব্যাংক সময় বাড়িয়েছে ব্যাংক লেনদেনের। দ্বিতীয় ধাপের সাধারণ ছুটির দিনগুলোতে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এমনটাই নতুন করে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। লেনদেনর পরবর্তী কাজের জন্য বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
০২ এপ্রিল বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের এই তথ্য জানায়। সেখানে জানানো হয়, বেধে দেওয়া সময়ের মধ্যে গ্রাহকরা নগদ জমা, উত্তোলন, পে-অর্ডার ইস্যু ও সীমিত আকারে চেকের বিপরীতে লেনদেন করতে পারবেন।
প্রথমে সাধারণ ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত লেনদেন এবং পরবর্তী কাজ সম্পন্নের জন্য দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা থাকতো।
আনন্দবাজার/এস.কে








