শুরুতে 'একটু প্রেম দরকার' নামে থাকলেও পরে গল্পের প্রয়োজনে নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'বিদ্রোহী'। শাকিব খান-বুবলী জুটির ছবিটি প্রথমবারের মতো পরিচালনা করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। প্রযোজনায় রয়েছেন শাহীন খান।
আগামীকাল বিকাল ৪টায় ভয়েজ টিভির নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে ছবিটির অফিসিয়াল টিজার।
এ নিয়ে সেলিম খান জানান, 'আমি অনেকগুলো ছবি প্রযোজনা করেছি। বেশিরভাগ সময়ই স্পটে থেকে পরিচালকদের কাজ দেখেছি। অনেক সময় দেখা গেছে নিজের মতো করে শটও নিয়েছি। তখনই মনে হয়েছিল নিজেও পরিচালনা করতে পারব। সম্পাদনার সময় যারা ছবিটি দেখেছেন সবাই প্রশংসা করেছেন। এমনকি সেন্সর বোর্ডও খুশি হয়ে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে ছবিটি।
আনন্দবাজার/তা.তা








