মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কার্যালয়ের একজন কর্মী করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) এক মুখপাত্র জানান, ওই কর্মী হঠাৎ অসুস্থ হওয়ায় তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এবং তার করোনার টেস্টের ফলাফল পজেটিভ এসেছে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৪৩ এবং মৃতের সংখ্যা ২৬৩ জন। অন্যদিকে নিউইয়র্ক অঙ্গরাজ্যকে লকডাউন ঘোষণা করা হয়েছে। মানুষের জীবনের জন্য অপরিহার্য ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাতিত সব বন্ধ থাকবে।
শুক্রবার সকালে নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এ তথ্য জানান। স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। আদেশ অমান্য করলে জরিমানা দিতে হবে।
আনন্দবাজার/তা.তা








