নাটকের শুটিং শুরু হয়েছে ঈদুল আজহাকে কেন্দ্র করে। এরই মধ্যে বিভিন্ন নাটকের শুট চলছে গাজীপুরের পুবাইলের হাউসগুলোতে।
গতকাল মঙ্গলবার ক্রাউন এন্টারটেইনমেন্টের প্রযোজনা এবং আদিবাসী মিজানের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক ‘চড়া তালুকদার’-এর শুট পুবাইলের হাসনাহেনায় শুরু হয়েছে। জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ‘চড়া তালুকদার’ চরিত্রে অভিনয় করছেন।
এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেছেন, ‘একটি সত্য ঘটনার আলোকে নাটকের গল্প। হাস্যরসের মধ্য দিয়েও আদিবাসী মিজানের চমৎকার গল্প দর্শকের মধ্যে ভাবনা জোগাবে। ঈদের সময় দর্শক সাধারণত হাস্যরসের নাটক দেখতে পছন্দ করেন। এই নাটকে তাঁরা ভরপুর আনন্দ পাবেন। পাশাপাশি পাবেন সামাজিক বার্তা।’
আনন্দবাজার/এস.কে








