মানুষকে ঘরে রাখছে ভুত!
প্রকাশ:

বিস্তারিত
করোনা সংক্রমণ এড়াতে প্রয়োজন সামাজিক দূরত্ব নিশ্চিত করা। তবে অনেকেই সেটা না মেনে ঘুরাফেরা করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে ইন্দোনেশিয়ার একটি গ্রামে একটি নেওয়া ভূতের সাহায্য। একদল স্বেচ্ছাসেবী ভুতের মতো সেজে গ্রাম টহল দিচ্ছে। ঘটনাটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কেপু গ্রামের।
দেশটির রুপকথায় বর্ণিত আছে, মৃত মানুষের আত্মা ভুত হয়ে ঘুরে বেড়ায়। ইন্দোনেশিয়ার অধিকাংশ গ্রামের মানুষ এটা বিশ্বাস করে। তাই মানুষের এই বিশ্বাসকে কাজে লাগিয়ে করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখছে একদল স্বেচ্ছাসেবী। রাতের বেলা ভুত সেজে গ্রামের রাস্তায় হেঁটে বেড়িয়ে মানুষের ঘরে থাকা নিশ্চিত করছে তারা।
করোনায় এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় আক্রান্তের সংখ্যা ৪৫০০ জন এবং মৃতের সংখ্যা প্রায় ৪০০। তবে বিশেষজ্ঞরা বলছে দেশটিতে আসল আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও অনেক বেশি।
আনন্দবাজার/ টি এস পি







