করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় জন্য যুক্তরাষ্ট্রের অ্যান্টিভাইরাল ওষুধ ‘রেমডিসিভির’ ব্যবহারের অনুমোদন দিয়েছে জাপান। বৃহস্পতিবার থেকে দেশটিতে এই ওষুধ প্রয়োগ শুরু করেছে বলে জানিয়েছে দেশটির সরকার।
এদিকে চলতি মাসেই জাপানে ইনফ্লুয়েঞ্জার ওষুধ অ্যাভিগানও করোনার চিকিৎসায় ব্যবহারের অনুমতি পেতে পারে বলে জানা যায়। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় রেমডিসিভিরের জরুরি ব্যবহারের অনুমতি পায়। এরপর দ্বিতীয় দেশ হিসেবে জাপান ইবোলার এই ওষুধটি করোনার চিকিৎসায় ব্যবহারের অনুমতি দিল।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ব্যতিক্রমী ব্যবস্থা হিসাবে রেমডিসিভিরের অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম দেশ হিসেবে আমরাই করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় এই ওষুধটির অনুমোদন দিয়েছি। সূত্র: এএফপি
আনন্দবাজার/রনি








