প্রায় ৫০ বছর ধরে যুক্তরাজ্যের একজন বাসিন্দার বাসার ড্রয়ারে ভারতের স্বাধীনতার নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর এক জোড়া চশমা পড়ে ছিল। নিলামে ওই চশমা জোড়া আড়াই কোটি টাকার বেশি মূল্যে বিক্রি হয়েছে।
জানা যায়, গত শুক্রবার ছয় মিনিটের টেলিফোন নিলামে আমেরিকান একজন সংগ্রাহক চশমা জোড়া কিনে নিয়েছেন। নিলামকারী অ্যান্ড্রু স্টো জানান, ইস্ট ব্রিস্টল অকশন হাউজের জন্য এটা একটা রেকর্ড।
এই চশমা জোড়া সর্বোচ্চ ১৫ হাজার পাউন্ডে (১৫ লাখ টাকারও বেশি) বিক্রি হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে সেটির দাম এতো বেশি হবে, তা ভাবেননি বিক্রেতা।
বিক্রেতা অ্যান্ড্রু স্টো জানিয়েছেন , গান্ধীর চশমা জোড়ার মালিক ব্রিটেনের ম্যাঙ্গোসফিল্ড এলাকার একজন বয়স্ক ব্যক্তি। তার বাসার একটি ড্রয়ারে ৫০ বছরের বেশি সময় ধরে চশমা জোড়া পড়ে ছিল। লকডাউনের সময় তিনি বাসা পরিষ্কার করতে গিয়ে চশমা জোড়া খুঁজে পান। তাদের একজন আত্মীয় ১৯২০ এর দশকে দক্ষিণ আফ্রিকায় মোহনদাস করমচাঁদ গান্ধীর সঙ্গে দেখা করার পর থেকে কয়েক প্রজন্ম ধরে চশমা জোড়া এই পরিবারে রয়েছে।
আনন্দবাজার/টি এস পি








