নীলফামারীর সৈয়দপুরে শত্রুতার জেড়ে পুকুরে বিষ দিয়েছে প্রতিপক্ষ। এতে প্রায় দেড় লক্ষ টাকার মাছ মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কামারপুকুর ইউনিয়নের পশ্চিম আইসঢাল ফকিরপাড়া গ্রামে। এ ব্যাপারে পুকুর মালিক থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম আইসঢাল ফকিরপাড়া গ্রামের মৃত কাছুয়া মামুদের ছেলে এমদাদুল হক ও এজাবুল হক দুই ভাই মিলে বাড়ির পাশে নিজস্ব পুকুরে দীর্ঘ কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন। চলতি বছরেও পুকুরে প্রায় দেড় লাখ টাকার মাছের পোনা ছাড়েন । এছাড়া পুকুরে অনেক পুরাতন মাছ ছিল।
গতকাল রাতে দুই ভাই মাছের খাবার দিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৪ টায় একই এলাকার মৃত আমজাদের ছেলে জিয়ারুল, লাল চাঁদের ছেলে আব্দুর রহিম, মখলেছের ছেলে শাহিন, আতাউরের ছেলে সুজন ও মৃত আজিমুদ্দীনের ছেলে আব্দুল হাই মন্টু পুকুরে বিষ অথবা বিষ জাতীয় ট্যাবলেট দিয়ে মাছ মেরে চুরি করে বিক্রি করার উদ্দেশ্যে।
ভোর বেলায় আমরা দুই ভাই ভাসমান অবস্থায় মাছের ছুটাছুটির শব্দ শুনে টের পেয়ে পুকুর পাড়ে গেলে উল্লেখিত ব্যক্তিরা মাছ রেখে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা মাছ ধরার একটি পুরাতন জালও রেখে যায় । পরে পুকুরে গিয়ে দেখি বিভিন্ন জাতের প্রায় ১৫/১৬ মন মাছ মরে পুকুরে ভাসছে। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা ।
এ খবর ছড়িয়ে পরলে আশপাশের অনেক লোক পুকুর পাড়ে জড়ো হয় । উল্লেখিত ব্যক্তিরা এর আগে একই এলাকায় দুই ব্যক্তির পুকুরে বিষ দিয়ে মাছ মেরে চুরি করে বিক্রি করেছে।
এমদাদুল হক বলেন, আমি উল্লেখিত ব্যক্তিদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ এসে ঘটনা তদন্ত করেছে। এই করোনা কালে শেষ সম্বল টুকু আমার তারা কেড়ে নিয়েছে। আমি তাদের উপযুক্ত শাস্তি চাই।
আনন্দবাজার/এফআইবি








