বাংলাদেশে ব্যবসায় জড়িত ৩৩৮ জাপানি প্রতিষ্ঠান
জাপান ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ করে আসছে। প্রতিবছর এ বিনিয়োগের পরিমাণ উত্তোরতোর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে জেট্রোর মাধ্যমে ৩৩৮টি জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে। তা ছাড়া ৬৮ ভাগের অধিক জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা আরো প্রসার করতে চায়।
গত ১০ অক্টোবর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র মাল্টিপার পাস হলে, বিডা, বেজা ও জেট্রোর যৌথ আয়োজনে “ওয়েলকামিং ইনভেস্টমেন্ট ফ্রম জাপান, লেসনস ফর বাংলাদেশ ফ্রম দ্যা ইক্সপেরিয়েন্স ইন ইন্ডিয়া” নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠানে এসব কথা বলা হয় জাপানের পক্ষে।
বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সম্মানিত অতিথি ছিলেন জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজুয়া, জেট্রোর নয়া দিল্লির চিফ ডিরেক্টর জেনারেল তাকাশি সুজুকি।
অনুষ্ঠানে জেট্রোর বাংলাদেশের কার্যক্রম তুলে ধরেন ইউজু আনদু। তিনি বিভিন্নখাতে অধিক পরিমাণ জাপানি বিনিয়োগের সুযোগ তুলে ধরে এ সময়ে জাপানি বিনিয়োগের মডেল নিয়ে আলোচনা করেন। তাকাশি সুজুকি বলেন, জাপান বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার এবং পরবর্তীতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময়ে তিনি বিনিয়োগকারীদের আরও আগ্রহী করতে বাংলাদেশের ক্রেডিট রেটিং বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
লোকমান হোসেন মিয়া বলেন, জাপানি বাণিজ্য উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে বিনিয়োগ করে আসছে। আর দিন দিন এই বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বড় হওয়া এবং উৎপাদন খরচ কম হওয়াই বিনিয়োগ আগ্রহের কারণ।
অবশ্য এখনো আমাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, আমাদের দ্রুত এগুলো সমাধান করতে হবে। সেই সঙ্গে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, সহজে পণ্য খালাসসহ অন্যান্য বিনিয়োগ সেবাগুলো সহজেই প্রদান করতে হবে। ফলে দেশে আরো বেশি জাপানি বিনিয়োগ বৃদ্ধি পাবে।
বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন জাপানি বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, আমরা ১০০টির মত ইকোনমিক জোন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের ইকনোমিক জোনগুলো বিনিয়োগের জন্য সকল সুযোগ-সুবিধা নিয়ে তৈরি আছে। এ সময়ে তিনি আরো অধিক পরিমাণে জাপানি বিনিয়োগের আশা প্রকাশ করেন।








