বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। সবার সাথে যোগাযোগ রাখা, আপডেট জানা, খবর পড়া ইত্যাদি অসংখ্য কাজে এখন ফেসবুক ব্যবহার করছে মানুষ। তবে ফেসবুক আইডি যদি হ্যাক হয় অথবা অন্যের হাতে চলে যায় তাহলে সেটি আপনার জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। কারণ হ্যাকার যদি আপনার আইডি ব্যবহার করে কোনো অপরাধ করে তাহলে তার দায়ভার আপনার ওপরই এসে পরবে।
ফলে ফেসবুক আইডি হ্যাক হলে কী পদক্ষেপ নেওয়া উচিৎ সে বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ-
১. প্রথমে http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করতে হবে।
২. এরপর “My account is compromised” বাটনে ক্লিক করতে হবে। হ্যাক হওয়া অ্যাকাউন্টের তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা দুটি অপশনের (ইমেইল বা ফোন নম্বর) যে কোনো একটির ইনফরমেশন দিতে হবে।
৩. প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত অ্যাকাউন্টটি দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন যেকোন পাসওয়ার্ড চাইবে। এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করতে হবে।
৪. হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস পরিবর্তন না করে থাকে তবে আপনার ইমেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর সাহায্য অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।
৫. হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বরসহ লগইন করার জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তবে Need another way to authentication? -> Submit a request to Facebook এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাক হওয়স অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হলে আপনি স্বশরীরেও সিআইডির সাইবার পুলিশ সেন্টারে গিয়ে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও যোগাযোগ করতে পারেন ০১৭৩০৩৩৬৪৩১ নম্বরে অথবা smmcpc2018@gmail.com ঠিকানায় বিস্তারিত ইমেইল পাঠাতে পারেন। সর্বোপরি ফেসবুক হ্যাক হলে যত দ্রুত সম্ভব নিকটস্থ থানা পুলিশকে অবগত করুন।
আনন্দবাজার/তা.তা








