আবারো উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তের গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সাথে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে রয়েছে দুই দেশের সেনারা। আর এরই জের ধরে এবার সীমান্তে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এছাড়াও প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শীঘ্রই বৈঠকে বসবেন ভারতীয় বিমানবাহিনীর শীর্ষ কমান্ডাররা।
আগামী ২২ জুলাই থেকে দুই দিনব্যাপী এ বৈঠক শুরু হবে।
বৈঠকে সীমান্তে রাফাল যুদ্ধবিমান পরিচালনার জন্য স্টেশন স্থাপন করা নিয়েও আলোচনা করবেন বিমানবাহিনীর কর্মকর্তারা।
আনন্দবাজার/তা.তা








