রুপালি পর্দার আলোচিত মুখ পিয়া বিপাশা। বেশ কিছুদিন আগে ইউরোপের এক ছেলের সঙ্গে হয়েছে বাগদান। বিয়ে করে সেখানেই স্থায়ী হওয়ার ইচ্ছে বিপাশার। বর্তমানে বেশিরভাগ সময়ই দেশের বাইরে কাটানো হয় এই মডেল ও অভিনেত্রীর।
মাঝে বেশ কিছুদিন কাজ থেকে দূরে ছিলেন পিয়া বিপাশা। এর আগে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পিয়া বিপাশা এমন গুঞ্জন ওঠলেও এখন আবারো মনোযোগ দিয়ে কাজ করছেন, তবে সেটা সংখ্যায় নগণ্য।
বরাবরই প্রথম বিয়ে নিয়ে চুপ থাকেন পিয়া বিপাশা। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে বিয়ে নিয়ে নানান কথা বলেন তিনি। সেখানে বিপাশা অকপটে নিজের অতীত নিয়ে বিভিন্ন ভুলের কথা স্বীকার করেন। শুধু তাই নয় নিজের প্রথম বিয়েকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন পিয়া বিপাশা।
তিনি জানান, ছোট ছিলাম, বিয়ের বিষয়টা একটা ভুল সিদ্ধান্ত ছিল। আঠারো বছরের আগে কোনো মেয়ের বিয়ে করা উচিত নয়। অথচ যখন আমার বাচ্চা হয়, তখন আমার বয়স ছিল মাত্র ষোলো বছর! নিজের তিক্ত অভিজ্ঞতা থেকে পিয়ার মন্তব্য, প্রথম ভালোবাসাকে কখনোই সিরিয়াসলি নেয়া উচিত নয়।
পিয়া বিপাশা আরো জানান, আমি যখন মডেলিংয়ে যোগ দেই তখন সিনিয়র মডেলরা আমাকে অবজ্ঞা করত, ‘বাচ্চার মা’ বলে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতো। তবে যে মানুষগুলো একসময় আমাকে ঘৃণা করতো, হাসাহাসি করত, সেই মানুষগুলোই এখন আমাকে অনেক রেসপেক্ট করে।
আনন্দবাজার/শাহী








