উত্তর কোরিয়ায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সেখানে দক্ষিণ কোরিয়া থেকে আসা এক ব্যক্তির শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছে। এই প্রথম এমন কোনো ব্যক্তিকে শনাক্ত করার দাবি উত্তর কোরিয়া সরকারের।
বিবিসি সূত্রে জানা যায়,করোনা শনাক্তের পর উত্তর কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চল কেসাংয়ে লকডাউন জারি করা হয়েছে।
এ বিষয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক বসেছেন। করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা জারি ও জরুরি অবস্থা বাস্তবায়ন নিয়েই সেখানে আলোচনা করা হয়েছে। করোনা ভাইরাস ধরা পড়লে ওই ব্যক্তিই উত্তর কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রথম রোগী হিসেবে শনাক্ত হবেন।
করোনা উপসর্গ থাকায় তাকে এখন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যেকার কড়া নজরদারিতে থাকা সীমান্ত তিনি অবৈধভাবে পার হয়ে আসেন।
সন্দেহভাজন ওই করোনা রোগী থেকে বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা করছেন উত্তর কোরিয়ার সরকার। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন, ভয়ংকর এই ভাইরাসটি দেশে ঢুকে পড়েছে। কেসাং শহর পুরোপুরি অবরুদ্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আনন্দবাজার/তা.তা








