স্মার্ট টিভি চালাতে বর্তমানে এক্সট্রা রিমোট কেনার প্রয়োজন পড়ে না। গুগলের টিভি রিমোট দিয়ে সহজেই কাজ চালানো যায়। কিন্তু এবার আরও সুবিধাসম্পন্ন টিভি রিমোট নিয়ে এলো গুগল হোম অ্যাপ।
রিমোট হারিয়ে গেলে ভার্চুয়াল কন্ট্রোল প্যানেলের মাধ্যমেই করা যাবে রিমোটের কাজ। সেক্ষেত্রে প্রথমেই আপনার ফোনে টিভি অ্যাপ থেকে এটি অ্যাক্সেস করে নিতে হবে। আপনার Chromecast বা Nvidia Shield নিয়ন্ত্রণ করতে পারবেন অন্য কোনো অ্যাপ ছাড়াই।
জেনে নিন যেভাবে আপনার ফোনে টিভি অ্যাপ অ্যাক্সেস করবেন-
প্রথমে গুগল হোম অ্যাপে যান। সেখান থেকে ‘any device running Android TV’ অপশনটি নির্বাচন করুন। তারপর ডিসপ্লের নিচে একটি ভার্চুয়াল রিমোট খোলার অপশন দেখতে পাবেন।
আপনার ডিভাইসের অ্যাপে ভার্চুয়াল রিমোট অপশনটি ওপেন করুন। এবার আপনার টিভিতে একটি পিন নাম্বার দেখাবে। সেই পিন বা কোড ডিভাইসে প্রবেশ করান। এখন আপনার স্মার্টফোনের মাধ্যেমে অ্যান্ড্রয়েড টিভিটি কন্ট্রোল করতে পারবেন।
কিন্তু এটি গুগল টিভি অ্যাপে থাকা রিমোটের মতো শক্তিশালী নয়। এতে রয়েছে একটি বড় টার্চপ্যাড হোম, অ্যাসিস্টেন্ট শর্টকার্টস অপশন। উপরের ডানে রয়েছে একটি পাওয়ার বাটন, যা ট্যাপ করে টেলিভিশন চালু ও বন্ধ করতে পারবেন। কিন্তু লিমিটেড ইন্টারফেস রয়েছে। এই রিমোটে ভলিউম ও মিউট অপশন নেই।
আনন্দবাজার/ টি এস পি








