দীর্ঘ লকডাউনের পর প্রথম বারের মত বাইরে এসেছেন যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ। এসময় রাণীকে ঘোড়ায় চড়ে তার প্রিয় বাসভবন 'গ্রাউন্ডস অব উইন্ডসর' এ ঘুরে বেড়াতে দেখা গেছে।
সম্প্রতি রাণীর বালমোরাল ফার্ন নামের একটি ঘোড়ায় চড়ে বেড়ানোর ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে মাথায় রঙিন স্কার্ফ, গায়ে ট্যুইড জ্যাকেট, যোধপুরস, হাতে সাদা গ্লোভস এবং বুটে স্মার্টভাবে ঘোড়সওয়ার হতে দেখা গেছে তাকে।
'গ্রাউন্ডস অব উইন্ডসর' এ তার স্বামী ডিউক অফ এডিনবার্গের সঙ্গে আইসোলেশনে ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এসময় তাদের সঙ্গে খুব অল্প সংখ্যক কর্মচারী ছিল।
এর আগে সর্বশেষ রানীর ছবি প্রকাশিত হয়েছিল গত মার্চের ১৯ তারিখ। বাকিংহাম প্যালেস থেকে বার্কশায়ারের বাড়িতে যাওয়ার সময় গাড়িতে তার কুকুরের সঙ্গে ঐ ছবি প্রকাশিত হয়েছিল।
আনন্দবাজার/ডব্লিউ এস








