ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এক নারী যাত্রী প্লেনের ইমার্জেন্সি দরজা খুলে পাখার উপরে নেমে পড়েন এবং সেখানে কিছুক্ষণ হাঁটেন তিনি। এতে ওই যাত্রীকে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স থেকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ এর একটি প্লেন তুরস্ক থেকে কিয়েভের বোরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরই এই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলেন ওই নারী।
এ ব্যাপারে ওই নারী বলেন, বিমানবন্দরে নামার পর তার খুব গরম লাগছিল। এতটাই গরম লাগছিল যে তিনি ভেতরে থাকতে পারছিলেন না। তাই একটু ঠাণ্ডা হাওয়া পাওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়েছিলেন তিনি। সেকারণে বিমানের গেট খুলে পাখায় হাঁটাহাঁটি করেন তিনি। ওইসময় ওই নারীর দুই সন্তানও প্লেনের ভেতর ছিলেন।
ওই প্লেনের যাত্রীরা জানান, প্লেন অবতরণ করার পর সব যাত্রী বাইরে বেরিয়ে আসে। কিন্তু ওই নারী প্লেনের একেবারে পেছনে যে ইমার্জেন্সি গেট থাকে সেটা খুলে বাইরে বেরিয়ে পড়েন।
আনন্দবাজার/টি এস পি








