আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুরে এক ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শহরটির দক্ষিণ-পশ্চিমের ব্যস্ত একটি সড়কে এই বোমা হামলায় আরো অনেকে আহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানায় বিবিসি। মুগাদিসুর পুলিশ কর্মকর্তা ইব্রাহীম মোহাম্মেদ জানিয়েছেন, চেপোস্টে গাড়ি বোমা হামলায় ঘটনাস্থলেই ২০ জনের বেশি নিহত। এছাড়াও বহু মনুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বিবিসি কে বলেন, নিরাপত্তাবাহিনীর একটি তল্লাশিচৌকির পাশে এই গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। আফগোয়ে শহর থেকে রাজধানী মোগাদিসুতে আসা যাওয়ার জন্য ওই সড়কটি ব্যবহার করা হয়। তাই সবসময় সড়কটি ব্যস্ত থাকে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বোমা হামলার জন্য ব্যবহৃত ট্রাকটিতে বিস্ফোরক দিয়ে বোঝাই ছিল। ব্যস্ত সড়কের এই মোড়টিতে অবস্থিত শুল্ক গ্রহণ বুথ লক্ষ্য করে হামলাটি করা হয়েছে। মূলত যেসব গাড়ি শহরে ঢোকে আথবা বের হয় তারা ওখানে দাঁড়িয়ে শুল্ক পরিশোধ করে থাকে। আর সে সুযোগ কাজে লাগাতে চেয়েছিল হামলাকারী।
আনন্দবাজার/এম.কে







