চলচ্চিত্র ‘মায়া দ লস্ট মাদার’ বীরাঙ্গনা ও যুদ্ধশিশু গল্প নিয়ে নির্মিত হয়েছে। সত্য কাহিনি থেকে অনুপ্রাণিত হয়েছে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। মাসুদ পথিক পরিচালিত এই ছবিটি ইতোমধ্যে ১৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ও পুরস্কারও পেয়েছে বেশ কয়েকটি।
এবার এই ছবিটিই দিল্লির ইন্দুস ভ্যালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য মনোনীত হয়েছে ‘মায়া দ্য লস্ট মাদার’। বিষয়টি নিশ্চিত করেছেন উৎসবটির বাংলাদেশি সমন্বয়ক ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিবেশক মনজুরুল ইসলাম।
জানানো হয়, আগামী ১ থেকে ৯ আগস্ট করোনা মহামারির বাস্তবতায় উৎসবটি অনুষ্ঠিত হবে অনলাইনে। বাংলাদেশ থেকে সংশ্লিষ্ট চলচ্চিত্রের পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরা অনলাইনের আলোচনা সেকশনে অংশগ্রহণ করবেন।
ছবিটিতে অভিনয় করেছিলেন জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, কলকাতার মুমতাজ সরকার, দেবাশিস কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী ও আসলাম সানি প্রমুখ।
দেশের সিনেমা হলে ‘মায়া: দ্য লস্ট মাদার’ মুক্তি পাওয়ার পর ব্যাপক প্রশংসিত হয়েছিল।
আনন্দবাজার/এস.কে








