তার মন্ত্রণালয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল শিল্পের কোনো ক্ষতি করা যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে। আমেরিকার দেয়া নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তার জবাবে জাঙ্গানে বলেছেন, ইরানের বাইরে তার এমন কোনো সম্পদ নেই যা আমেরিকা বাজেয়াপ্ত করতে পারে।
এ ব্যাপারে জাঙ্গানে নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, বিশ্বের ওপর এক মেরুকেন্দ্রীক শাসনের দিন গত হয়ে গেছে। আমেরিকা ইরানের তেল রফতানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার যে ঘোষণা দিয়েছিল তাতে চরম ব্যর্থ হওয়ার পর এখন এই অসাড় নিষেধাজ্ঞা দিয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস








