‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ রুশো ব্রাদার্স পরিচালিত মার্ভেল ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ও সর্বশেষ ছবি এটি। ছবিটি মুক্তি পেয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। কিন্তু ছবিটি এখনো শিরোনামে রয়েছে বক্স অফিসে সর্বাধিক আয়ের কারণে। অ্যাভেঞ্জার্স: এন্ডগেম চীনের বক্স অফিসে এগিয়েছে দুর্দান্ত গতিতে। সম্প্রতি চীনে রেকর্ড পরিমাণ অর্থ উপার্জন করেছে ছবিটি।
কমিকবুক.কম-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় , আগের তুলনায় অ্যাভেঞ্জার্স: এন্ডগেম চীনে বেশ কয়েক মিলিয়ন ডলার উপার্জন করেছে। এর মধ্য দিয়ে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এখন অবধি প্রথম ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহকারী ছবিতে রুপ পেয়েছে।
এ প্রতিবেদনে আরো দেখা যায়, চীনের বক্স অফিসে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মার্ভেল ছবি অ্যাভেঞ্জার্স: এন্ডগেম আয়ের দিক থেকে আছে শীর্ষস্থানে। চীনে ছবিটির মোট আয়ের পরিমাণ ৩ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা বিশ্বব্যাপী ছবিটির আয়ের উপর প্রভাব বিস্তার করেছে।
মাত্র কয়েক সপ্তাহ যাবৎ বক্স অফিসে ঘুরাঘুরি করে রুশো ব্রাদার্সের এন্ডগেম অ্যাভাটারকে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ অর্থোপার্জনকারী ছবিতে পরিণত হয়েছে।
আনন্দবাজার/তা.অ








