চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম ছড়িয়েছিল করোনাভাইরাস। এরপর প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। করোনাভাইরাস উৎপত্তির শুরু থেকেই অভিযোগ উঠে উহান ইন্সটিটিউট অব ভাইরোলজি থেকে ছড়িয়েছে এই ভাইরাস। তবে নতুন করোনাভাইরাস সম্পর্কে আগে কোনও ধারণাই ছিল না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ওয়াং ইয়ানয়ি।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনকে দেয়া এক সাক্ষাতকারে ওয়াং ইয়ানয়ি জানান, উহান ইন্সটিটিউট অব ভাইরোলজিতে জীবন্ত বাদুড়ের তিনটি ভাইরাস নিয়ে গবেষণা চলছিল। তবে ওগুলোর সঙ্গে নতুন করোনা ভাইরাসের মিল নেই। উহানের ভাইরাস ল্যাব থেকে করোনা ছড়িয়েছে এমন অভিযোগকে খাঁটি বানোয়াট গল্প বলে আখ্যায়িত করেন ওয়াং ইয়ানয়ি।
তিনি আরও বলেন, আমরা বাদুড়ের তিনটি ভাইরাস নিয়ে কাজ করছিলাম। আমরা সার্স ভাইরাসের উৎস খোঁজার জন্যই গবেষণা করছিলাম। কিন্তু ওই সব ভাইরাসের সঙ্গে নতুন করোনা ভাইরাসেরর মিল প্রায় ৮০ শতাংশ। আর আমরা জানি নতুন করোনা ভাইরাসের সঙ্গে সার্সেরও ৮০ শতাংশ মিল রয়েছে। তবে ৮০ শতাংশ মিল মানে এখানে অবশ্যই পার্থক্য আছে।
আনন্দবাজার/ডব্লিউ এস








