অপু বিশ্বাস পুরো চার মাস স্বেচ্ছায় গৃহবন্দি থাকার পর অবশেষে ছেলে আব্রাম খান জয় ও মা শেফালী বিশ্বাসকে নিয়ে বাইরে বের হলেন। এই অভিনেত্রী নিজে কয়েকবার বাইরে গেলেও মা ও ছেলেকে মুহূর্তের জন্যও বাইরে যেতে দেননি এই ১২০ দিন।
মা ও ছেলেকে নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন অপু। ৬ জুলাই স্বাস্থ্যবিধি মেনে তাঁদের নিয়ে বসুন্ধরার ভেতরেই কিছুক্ষণ ঘুরলেন তিনি।
অপু জানান, বৃদ্ধ ও শিশুদের জন্য করোনা ভাইরাস সবচেয়ে ঝুঁকিপূর্ণ। মা আর ছেলেকে নিয়েই তো পৃথিবী। তাই আমি চাইনা তাদের নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে। সেদিন তাদের মানসিক অবস্থার কথা ভেবে বাইরে নিয়ে গিয়ে ছিলাম। বাইরে অল্প সময়ই ছিলাম। তারা দুজন খুব মজা করেছে।
আনন্দবাজার/এস.কে








