রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অভিযোগ করেছেন, রাশিয়ার বিরুদ্ধে আলাদা দু’টি দিক থেকে পরমাণু বোমা হামলা চালানোর জন্য চলতি মাসে রিহার্সেল দিয়েছে যুক্তরাষ্ট্র। এই রিহার্সেল চালাতে গিয়ে মার্কিন বোমারু বিমান রুশ সীমান্তের ২০ কিলোমিটারের কাছে চলে গিয়েছিল বলে জানান তিনি।
রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, রুশ সীমান্তের কাছে মার্কিন কৌশলগত বোমারু বিমানের তৎপরতা বেড়ে গেছে। শুধু এ মাসেই মার্কিন এসব বিমান রুশ সীমান্তের কাছ দিয়ে ৩০ তার বার উড়েছে। গত বছরের চেয়েও আড়াইগুণ।
ইউক্রেন নিয়ে যখন আমেরিকা ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে ঠিক তখনই এই অভিযোগ করল মস্কো। কিন্তু মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের ওপর রাশিয়া হামলা করার পরিকল্পনা করছে। জবাবে রাশিয়া মার্কিন এই ব্ক্তব্যকে মিথ্যা বলে নাকচ করে দিয়েছে।
আনন্দবাজার/ টি এস পি








