বেশ কয়েক মাস বন্ধ থাকার পর বাংলাদেশী শ্রমিকদের জন্য আবারও শ্রমবাজার খুলে দিয়েছে কাতার।গতকাল দেশটির রাজধানী দোহায় অনুষ্ঠিত এক যৌথ কারিগরি কমিটির বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ জানান, আজ (বুধবার) থেকেই শ্রমবাজারটিতে কর্মী পাঠাতে পারবে। কাতারে বাংলাদেশী শ্রমিকদের ব্যাপক চাহিদা থাকবে, কেননা ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সেখানে অনুষ্ঠিত হবে।
কাতারে বাংলাদেশী শ্রমিকদের অধিকাংশই নির্মাণ খাতের হলেও ইতোমধ্যে পেশাজীবী কর্মী পাঠানোর পরিকল্পনাও চলছে। এ নিয়ে ২০১৬ সালে বাংলাদেশ ও কাতারের মধ্যে যৌথ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সভাটিতে নার্স, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, তথ্যপ্রযুক্তি, বিক্রয়কর্মীসহ সব খাতের কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা হয়।আলোচনা হয় সব খাতে দক্ষ নারী কর্মী ও গৃহকর্মী পাঠানোর বিষয়েও।
আনন্দবাজার/তাঅ








