কক্সবাজারের চকরিয়ায় ঢেমুশিয়ায় ৭২বছরের বৃদ্ধকে উলঙ্গ করে পেঠানো দায়ে বহিষ্কৃত যুবলীগ নেতা আনছুর আলমকে আটক করেছে পুলিশ।বুধবার (১০ জুন) সকালে মহেশখালীর ষাটমারা এলাকা থেকে তাকে আটক করে পুলিশের একটি টিম।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।
উল্লেখ্যে, গত ২৪ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চকরিয়ার ঢেমুশিয়ায় এক বৃদ্ধকে বিবস্ত্র করে পেঠান আনছুর আলমর। আলোচিত ওই ঘটনায় আনছুর আলমকে প্রধান আসামী মামলা করা হয়। উক্ত মামলায় তিনজনকে আটক হলেও পলাতক ছিলেন আনছুর আলম।
আনন্দবাজার/শহক/জউ








