"বিশ্ববিদ্যালয় পরিবারের সবার কথা বিবেচনা করে কর্মজীবী পরিবারগুলোর শিশু সুরক্ষার জন্য ডে-কেয়ার সেন্টারের পথ চলা শুরু হয়। শুরু থেকেই শিশুরা যেন এখনে নির্মল ও আনন্দময় সময় কাটাতে পারে সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা নজর রাখছিল। এরই ধারাবহিকতায় নতুন ভাবে শিশুদের নির্মল মানুষিকতার সাথে সঙ্গতিপুর্ন করে ডে-কেয়ার সেন্টার সজ্জিত করা হয়েছে।"
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি সেন্টারের দ্বিতীয় তলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারে নতুনভাবে সজ্জিত ডে-কেয়ার সেন্টার পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. রাশেদ তালুকদার , সদ্য সাবেক সভাপতি প্রফেসর ড. এসএম সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ড. মো জহির বিন আলম, প্রফেসর অমিনা পারভীন , প্রক্টর প্রফেসর জহির উদ্দিন আহমেদ প্রমূখ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রীদের সুবিধার্থে ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে ডে-কেয়ার সেন্টার চালু করা হয়। শুরুতে ডে-কেয়ার সেন্টারে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকলেও বর্তমানে শিশুদের জন্য থাকা, খাওয়া, ঘুমানো, খেলাধুলা, বিনোদন এবং প্রি-স্কুল সুবিধাসহ সব অত্যাধুনিক সুবিধা রয়েছে। এই ডে কেয়ার সেন্টার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন ছাড়া অন্য দিন তাদের সন্তানদের রাখতে পারবে।
আনন্দবাজার/শাহী







