এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দাম। ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। তবে অপরিবর্তিত রয়েছে শাক-সবজি, মাছ ও মাংসের দাম।
বাজার ঘুরে দেখা যায়, ৩০ টাকা বেড়ে প্রতিকেজি বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। ২০ টাকা বেড়ে প্রতিকেজি লেয়ার ২২০ টাকা, সাদা লেয়ার ১৮০ থেকে ২০০ টাকা। কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা, প্রতিকেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা।
এছাড়া প্রতিকেজি টমেটো ২৫ থেকে ৩০ টাকা, করলা ৩০ থেকে ৪০ টাকা, উস্তা ৪০ টাকা, গাজর ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ২০ থেকে ৩০ টাকা, কচুরলতি ৪০ থেকে ৫০ টাকা, বড় কচু ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৩০ টাকা, চিচিঙ্গা-ধুন্দল-ঝিঙা ৪০ টাকা, বেগুন ৪০ থেকে ৬০ টাকা, শসা ২৫ থেকে ৩০ টাকা, ধনিয়াপাতা ৮০ টাকা, পুদিনা পাতা ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এদিকে অপরিবর্তিত আছে মাংসের দাম। গরুর মাংস ৬০০ টাকা, মহিশের মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা, বকরি ৭৫০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
বাজারে বড় মাছের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে ছোট মাছের দাম। কেজিতে ৫০ টাকা বেড়ে প্রতিকেজি কাঁচকি মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, মলা ৩৫০ থেকে ৪০০ টাকা, ছোট পুঁটি ৫৫০ টাকা। প্রতিকেজি শিং বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪৫০ টাকা, চিংড়ি (গলদা) ৪০০ থেকে ৭৫০ টাকা, বাগদা ৫০০ থেকে ১০০০ টাকা, হরিণা ৪০০ থেকে ৫০০ টাকা, দেশি চিংড়ি ৩০০ থেকে ৪৫০ টাকা, রুই ২৩০ থেকে ৩৫০ টাকা, মৃগেল ২০০ থেকে ৩০০ টাকা, পাঙাস ১৩০ থেকে ১৮০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ১৮০ টাকা, কৈ ১৭০ থেকে ১৮০ টাকা, কাতল ২০০ থেকে ৩০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
আনন্দবাজার/টি এস পি








