বগুড়ার গাবতলীতে নতুন হাইব্রিড লাউ জেরিনের বাম্পার ফলন হয়েছে। উত্তরের জেলাগুলোর মধ্যে বগুড়ায় সবচেয়ে বেশী সবজি উৎপাদন হয়। বিশেষ করে বগুড়ার আলু, মরিচ, মুলা, লাউ, করলা, মিষ্টিকুমড়া, টমেটো, বরবটি, ফুলকপি, বাধাঁকপি ইত্যাদি সবজির জুড়ী মেলা ভার। এই খানের সবজির স্বাদই আলাদা। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ সারাদেশে সবজির চাহিদা পুরন করে চলছে এবং দেশের বাইরেও রপ্তানী হচ্ছে। গাবতলীতে
বিশেষ করে সুখানপুকুর ইউনিয়নের মহিষবাথান, ডওর, কদমতলী, ময়নাতলা, কাজলা, আকন্দপাড়া এবং দাঁড়াইল বাজার, পাঁচমাইল, উদ্দীরগোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবার উল্লেখ্যযোগ্য হারে এই নতুন হাইব্রিড জাতের লাউ উল্লেখযোগ্য হারে চাষ হয়েছে। ব্যতিক্রমধর্মী গোলাকার ও আকর্ষনীয় হাল্কা সবুজ রঙের এই লাউ এর প্রচুর ফলন হয়েছে। এবার লাল তীর সীড লিঃ এর উদ্ভাবিত ও বাজারজাতকৃত হাইব্রীড লাউ ’জেরিন’ চাষের দিকে ঝুঁকে পড়েছে। এ লাউ এর বাম্পার ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষক পরিবারগুলো ভীষন খুশি। ফলে লাল তীর সীড লিমিটেড হাইব্রীড ল্উা ’জেরিন’ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। গাবতলীর মহিষবাথান গ্রামের সফল কৃষক গৌড় চন্দ্র রায়। পেশায় তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। এলাকায় গৌড় মাষ্টার নামেই তাকে সবাই চিনেন। মাত্র ০৭ শতাংশ জমিতে এবার হাইব্রীড লাউ চাষ করে তিনি লাভকান হয়েছেন। ফলে ’জেরিন’ লাউ এর সুখ্যাতি এখন কৃষকদের মুখে মুখে। কৃষক সোলাইমান আলী বলেন, লাল তীর সীড লিঃ এর ’জেরিন’ জাতটি খুবই ভাল। মাত্র ৪৫দিন বয়সেই ফল পাওয়া যায়।
গতকাল গাবতলীর মহিষবাথান গ্রামে হাইব্রিড লাউ ’জেরিন’ এর সফল মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেড এর ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান। এতে বক্তব্য রাখেন কোম্পানীর রিজিওনাল ম্যানেজার হেলাল উদ্দিন বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, টেরিটরি ম্যানেজার আতিকুর রহমান, জহুরুল ইসলাম প্রমুখ।








