ইয়ামাহা স্যালুটো’র আরমাডা ব্লু কালারের উদ্বোধন
প্রকাশ:

বিস্তারিত
প্রিমিয়াম মোটরসাইকেল ক্যাটাগরিতে গ্রাহক চাহিদার শীর্ষে রয়েছে ইয়ামাহা। তাই প্রিমিয়াম গ্রাহকদের জন্যই স্যালুটো আরমাডা ব্লু উদ্বোধন করলো ইয়ামাহা।
আরমাডা ব্লু কালারটি ইয়ামাহার ঐতিহ্যকে উপস্থাপন করে থাকে যা গ্রাহকদের কাছে তুমুল জনপ্রিয়। সেই জনপ্রিয়তার কথা ভেবেই ১২৫ সিসিতেও আরমাডা ব্লু কালার সংযোজন করলো ইয়ামাহা।
১২৫ সিসি মডেলের শক্তিশালী ব্লুকোর ইঞ্জিনের এই বাইকটি প্রতি লিটার তেলে সর্বোচ্চ মাইলেজ দিতে সক্ষম। এছাড়াও এতে রয়েছে সবচেয়ে লম্বা ও আরামদায়ক সিট এবং ১৮০ মি.মি. সর্বোচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স।
শুক্রবার (৬ মার্চ) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে ইয়ামাহা।
এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই’র একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে যাত্রা শুরু করে এসিআই মটরস। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৬৩টি ৩এস (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।
গত ৫ মার্চ ২০২০ রাজধানীর এসিআই সেন্টারে এই নতুন আরমাডা ব্লু কালার বাইকটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এসিআই মটরস এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরস এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/তা.তা







