আগামি ১০ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন। এইদিনে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। নতুন বছরের প্রথম দিনেই মাসব্যাপী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেলা শুরুর দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির সুপারিশে গঠন করা উপ-কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগামি ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন।
আজ (সোমবার) ইপিবির মহাপরিচালক অভিজিৎ চৌধুরী সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন চলতি বছরের ১০ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই মেলায় অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের কাছে আমরা নোটিশ পাঠিয়ে দিয়েছি । পরদিন (১১ জানুয়ারি) থেকে মেলা চলবে আগের রীতিতেই।
আনন্দবাজার/তাঅ








