ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক গতকাল রবিবার পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন কমলেও সিএসইর বেড়েছে।
রবিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকা। এতো কম লেনদেন এর আগে চলতি বছরের ২৭ এপ্রিলে হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৩৬ লাখ টাকা। এরপর রবিবার সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭৩ দশমিক ৮৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৬৯ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৩ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৫৭৬ দশমিক ১৭ পয়েন্টে ও ১ হাজার ৪২৯ দশমিক ৩২ পয়েন্টে।
রবিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৬৬টির, কমেছে ২৯১টির এবং পরিবর্তন হয়নি ১৫টির দর। টাকার অংকে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, ওয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা, সাইফ পাওয়ারটেক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক।
অপর পুঁজিবাজার সিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ ৩৯ কোটি ১২ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৬টির কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫১টির, কমেছে ১৯২টির এবং পরিবর্তন হয়নি ২৩টির কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২২০ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৩৮ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৫ দশমিক শূন্য ৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১১৫ দশমিক ৩২ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৩৩ দশমিক শূন্য ৬ পয়েন্ট ও সিএসআই সূচক ১৩ দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫০৯ দশমিক ৭৭ পয়েন্টে, ১৩ হাজার ৯৯৮ দশমিক ১৫ পয়েন্টে, ১১ হাজার ৯২৭ দশমিক ১৯ পয়েন্টে ও ১ হাজার ২১৪ দশমিক ২২ পয়েন্টে।
আনন্দবাজার/শহক








