শেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে এখন ওষুধ-রসায়ন খাত। ডিএসইতে সর্বমোট লেনদেনের ৩৮.৮ শতাংশ অবদান এ খাতের। এ তথ্য নিশ্চিত করেছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড জানায়, ব্যাংক খাতে ১৭.৮ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে আছে। জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৫.১ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।
তালিকায় থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে ৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৬.৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৬.৭ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৯ শতাংশ, বস্ত্র খাতে ১.৪ শতাংশ, খাদ্য খাতে ১.২ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৮ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৬ শতাংশ, আইটি খাতে দশমিক ২ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ২ শতাংশ করে লেনদেন হয়েছে।
এছাড়াও সেবা, সিমেন্ট ও সিরামিক খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।
আনন্দবাজার/এফআইবি








