নারীর প্রথম সৌন্দর্য চুল। লম্বা চুলের অধিকারীদেরকেই বেশি পছন্দ করে মানুষ। আর তাই চুল ভালো রাখতে প্রয়োজন সঠিক চর্চা। তবে বর্তমানে একেবারেই চুলের যত্ন নিতে চান না নারীরা। বিশেষ করে যারা কর্মজীবী নারী আছেন তারা তো সময়ই পান না।
অনেকে সকালে উঠে অনেক ব্যস্ততার কারণে গোসলের জন্য সময় বের করতে পারেন না বা হয়ে উঠে না। তাই ব্যস্ততা শেষে রাতের বেলা গোসল করেন। তবে রাতে গোসল করলে সমস্যা নেই, কিন্তু ভেজা চুল নিয়ে ঘুমালে চুলের অনেক ক্ষতি হয়। শুধু রাতে নয় দিনের বেলাতেও গোসলের পরে ভেজা চুল নিয়ে ঘুমায়। এতে অনেক সমস্যা তৈরি হয়। এই অভ্যাসটি সরাসরিভাবে চুল এবং মাথার ত্বকের ক্ষতির করে। ভেজা চুলে ঘুমানোর ফলে চুল নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়-
চুলে জট পড়ে : শুকনো চুলের থেকে ভেজা চুলে জট বাঁধে বেশি। ঘুমানোর সময় স্থান পরিবর্তন করার কারণে চুলে বেশি জট তৈরি হয়।
চুল পড়ার সমস্যা বাড়ে : ভেজা চুলে ঘুমানোর কারণে চুলের গোড়া অনেক দুর্বল হয়ে যায়। এতে চুল পড়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। ঘুম থেকে উঠে ভেজা চুল আঁচড়ানোর সময় জটের কারণে দ্বিগুণ বেশি চুল পড়ে।
চুলের কোমলতা নষ্ট হয় : ভেজা চুল বেঁধে ঘুমানো সম্ভব না। তাই এর ফলে বালিশের কভারের সাথে ঘষা লেগে চুল ক্ষতিগ্রস্ত হয়। তাই অল্প কয়েকদিন দিনের মধ্যেই চুলের স্বাভাবিক কোমলতা হারিয়ে অনেক রুক্ষ হয়ে যায়।
ছত্রাক সংক্রমণের ভয় : ভেজা চুলে ঘুমালে চুলে ছত্রাকের সংক্রমণ তৈরি হয়। আর এই ছত্রাক মাথার ত্বকে এবং পুরো চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে মাথার ত্বকে খুশকির সমস্যাও দেখা দেয়।
চুলে দুর্গন্ধ হয় : যারা ভেজা চুলে ঘুমান, তাদের পাশে দাঁড়ালেই এক ধরনের দুর্গন্ধ পাওয়া যায়। ভেজা চুলে ঘুমানোর কারণে সেখানে পানি, ঘাম ইত্যাদি জমে দুর্গন্ধের সৃষ্টি করে।
আনন্দবাজার / এইচ এস কে








