আবারও সহিংস রূপ নিয়েছে বর্ণবারবিরোধী আন্দোলন। যুক্তরাজ্যের আটলান্টায় আরও একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যা করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের বাইরে নিউজিল্যান্ড, ফ্রান্সসহ বেশকিছু জায়গায় বিক্ষোভ হয়েছে।
বিবিসি সূত্রে জানা যায়, প্যারিসে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের।
গত শনিবার (১৩ জুন) বর্ণবাদ ও পুলিশি বর্বরতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে গোটা প্যারিস।
এদিন বিকালের দিকে প্যারিসের প্লাস দো লা রেপাবলিকে প্রায় ১৫ হাজার বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীর জমায়েত হয়। ‘নো জাস্টিস নো পিস’ স্লোগান দিতে দেখা যায় তাদের।
২০১৬ সালে ফ্রান্সে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ ব্যক্তি অ্যাডামা ত্রায়োরের স্মরণে ‘জাস্টিস ফর অ্যাডামা’ লেখা ব্যানারে এ মিছিল বের করে বিক্ষোভকারীরা।
কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিক্ষোভকারীরা প্লাস দো লা রেপাবলিকে গিয়ে জড়ো হয়। তবে সেখান থেকে মিছিল নিয়ে তারা ওপেহা এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
পুলিশের বাধা পেয়ে একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।
বিক্ষোভকারীদের প্লাস দো লা রেপাবলিক থেকে সরাতে কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ। এদিকে প্যারিসের পাশাপাশি লিঁও, মার্শেইসহ ফ্রান্সের বেশ কয়েকটি শহরেও বর্ণবাদ ও পুলিশি নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ করে মানুষ।
আনন্দবাজার/তা.তা








