সুস্থ থাকতে পেট পরিষ্কার রাখা জরুরি। পেট পরিষ্কার না থাকলে হজমে গোলমাল হয়ে কোষ্ঠকাঠিন্য হয়। সাধারণত অনিয়ম, নিয়ম মেনে না খাওয়া ইত্যাদি অনেক কারণে পেটে সমস্যা হয়ে থাকে। তাই জেনে নিন যেসব খাবার খেলে পেট পরিষ্কার থাকে।
পানি: পেট পরিষ্কার থাকলে হজমশক্তি ঠিক থাকা। তাই হজমশক্তি ভালো রাখতে প্রতিদিন নিয়ম মেনে ৬ থেকে ৮ গ্লাস পানি পান করুন।
ফল ও সবজিখাদ্য: খাবার তালিকায় সবজি ও ফল রাখুন যাতে পানির পরিমাণ বেশি। ফলে পাচনক্রিয়া সক্রিয় থাকে এবং খাবার ঠিক মতো হজম হয়।
অ্যালোভেরা জুস: অ্যালোভেরার রস জুস হিসেবে খেলে অন্ত্রে পানির পরিমাণ বেড়ে যায়। আর এটি অন্ত্রে থাকা পানি মল পরিষ্কার করতে সাহায্য করে।
ইসবগুলইসবগুল: পেটে পরিষ্কার করে থাকে অনেকেই জানেন। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে ইসবগুল খাওয়ার অভ্যাস করুন।
তুলসি পাতা: সকালে তুলসি গাছের কয়েকটি পাতা চিবিয়ে খালি পেটে খান। এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং হজমশক্তি বাড়াবে।
আনন্দবাজার/এম.কে








