সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।এক্ষেত্রে জনগণের যা সুবিধা তা-ই গ্রহণ করা হবে। এ খাতে যেন কোনো দুর্নীতি না হয় সে জন্য কঠোর দৃষ্টি রাখা হবে জানিয়েছেন।
গতকাল (১৮ জানুয়ারি) জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি আরো জানান, মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে এবার সঞ্চয় সপ্তাহ নতুন মাত্রা পেল। এবারের সঞ্চয় সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো অপচয় না করে সঞ্চয় কর, সমাজ দেশকে সমৃদ্ধ কর।
সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক শামসুন্নাহার বেগম সাংবাদিকদের জানান, সঞ্চয়পত্র কিনতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে নজর রাখা হবে। হয়রানি কমাতে সঞ্চয়পত্র কেনা, মুনাফা নেওয়া, এই বিষয়গুলো অটোমেশনের আওতায় আনা হচ্ছে। একক নামে ৫০ লাখ টাকা এবং যৌথ নামে এক কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার সুযোগ রেখেছে এবার যা আগে ছিল এটি কম।
২০১৯-২০ অর্থবছরে সঞ্চয়পত্র কেনার নিট লক্ষ্যমাত্রা ২৭ হাজার কোটি টাকা করা হয়েছে। এর মধ্যে নভেম্বর পর্যন্ত নিট অর্জন ২২ শতাংশ। এ সময়ে মোট সঞ্চয়পত্র ইস্যু হয়েছে ২৮ হাজার ৮৬৩ কোটি টাকার।
আনন্দবাজার/তাঅ








