আমরা কমবেশি মাছ কিনতে পছন্দ করি। কিন্তু অনেকেই মাছ খেলেও তেল খেতে পছন্দ করেন না মোটেই। তবে মাছের তেল খুবই উপকারী। কারণ তেলযুক্ত মাছে পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যা আমাদের সুস্থ থাকতে অনেক সাহায্য করে।
নানা সামুদ্রিক মাছসহ অন্যান্য বড় মাছে পেয়ে যাবেন তেল। তবে ফিশ অয়েল ক্যাপসুল খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন।
# হৃদরোগের ঝুঁকি ব্যাপকভাবে কমায় মাছের তেল। নিয়মিত এটি খেলে অকালে হার্ট এটাকের ঝুঁকি কম থাকে।
# রক্তে থাকা খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে মাছের তেল। এছাড়া শরীরের জন্য উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি। হাড় শক্তিশালী করতে ভূমিকা রাখে।
# ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ক ভালো রাখতে অনেক সহায়তা করে।
# টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমায় মাছের তেল।
# রিউমাটোয়িড আর্থ্রাইটিসের লক্ষণ কমাতে সাহায্য করে। ত্বক ভালো রাখে।
# দৃষ্টিশক্তি বৃদ্ধি ও উন্নত করতে সাহায্য করে মাছের তেল।
# লিভারে জমে থাকা চর্বি দূর করে।
আনন্দবাজার/এইচ এস কে








