ভারত থেকে বাংলাদেশে পাচারকালে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে ২১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোররাতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে অবস্থিত মাধুপাড়া বিওপিতে কর্মরত নায়েক মো. বাবুল আক্তার এর নেতৃত্বে ৭ সদস্যের একটি টহলদল দায়িত্ব পালন করছিলো।
নিজস্ব গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে ভারতের সীমান্ত পিলার ১১৪৮ থেকে আনুমানিক ৪শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে আরাপাড়া নামক স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় (মালিকবিহীন) ২১৫ পিস ভারতীয় লেহেঙ্গা (পদ্মাবতী) জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য- ২১ লাখ পঞ্চাশ হাজার টাকা। জব্দকৃত চোরচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে জানায় বিজিবি।
আনন্দবাজার/শহক








