করোনায় সৃষ্ট পরিস্থিতিতে দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের। চড়া দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, ভোজ্যতেল। তবে সপ্তাহের ব্যবধানে কমেছে শাক-সবজির দাম। সব ধরণের সবজিতে দাম কমেছে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত।
আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। তবে চড়াও লেবুর দাম। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়।
কমেছে ডিমের দাম। তবে আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি ও মাছ। অন্যদিকে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে গরু ও খাসির মাংসের দাম।
ক্রেতাদের মতে, বাজারে এখন ক্রেতা নেই। তাই এই অবস্থাতে পণ্যের দাম আরও কম হওয়া উচিত।
অন্যদিকে বিক্রেতারা জানান, বাজারে ক্রেতা যেমন নেই, একইসঙ্গে পাইকারি বাজারে পণ্যেরও সংকট। এরপরও কম দামেই বিক্রি হচ্ছে সবজি।
আনন্দবাজার/ টি এস পি








