রাজশাহীর বানেশ্বর বাজারে বিভিন্ন প্রজাতির আম উঠতে শুরু করেছে। তবে করোনার কারণে পরিবহন সংকটের ফলে বাইরের বেপারিরা কম আসায় বেচাকেনা কম হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাগানমালিক ও পাইকাররা জানান, এবার আমের আশানুরূপ দাম পাচ্ছে না তারা। বাজারে ওঠা গোপালভোগ আম বিক্রি হচ্ছে প্রতি মণ ২ হাজার থেকে ২২০০ টাকায়। খিরসাপাতি আম প্রতি মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায় এবং আঁটি আম বিক্রি হচ্ছে প্রতি মণ ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত।
এদিকে এখনো বাজারে আসতে বাকি আছে আরও বেশকয়েক জাতের আম।
পাইকাররা বলছেন, আগামীতে অন্যান্য জাতের আম উঠলে বাড়বে বেচাকেনা। এবার একদিকে করোনার ভাইরাসের কারণে পরিবহন সমস্যা, অন্যদিকে আম্পানসহ মৌসুমি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ আম।
তাই গতবছরের তুলনায় এবার আম ব্যবসায় কিছুটা ক্ষতির মুখে পড়েছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা।
আনন্দবাজার/তা.ত








