সুনির্দিষ্ট পরিকল্পনা আর সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে প্রথম থেকেই করোনার প্রকোপ কিছুটা কম ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতে।
তবে, সম্প্রতি দেশটিতে লকডাউন শিথিল হওয়ার কারণে সংক্রমণ বাড়তে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলার জন্য এরইমধ্যে ভারত থেকে স্বাস্থ্যকর্মীদের একদল পৌঁছে গেছে দুবাইতে।
এদিকে, করোনার কারণে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স তাদের ৩০ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।
করোনার ভয়াল থাবায় যখন বিপর্যস্ত মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্ব, তখন সরকারের নানা কার্যকর পদক্ষেপ আর সময়োপযোগী সিদ্ধান্তে শুরু থেকেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল সংযুক্ত আরব আমিরাত।
তবে, সম্প্রতি লকডাউন কিছুটা শিথিল হওয়ায় পরপরই বাড়তে শুরু করেছে সংক্রমণ। সামাজিক দূরত্ব না মানাই পরিস্থিতি অবনতির প্রধান কারণ বলে ধারণা করছে সরকারসহ নানা মহল।
আমিরাত সরকার মুখপাত্র আমেনা আল শামসি জানান, আমরা প্রতিনিয়ত পরীক্ষা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ কারণে আমাদের আক্রান্তের হারও একটু বেড়ে যাচ্ছে। তবে, আমি ব্যক্তিগত ভাবে মনে করি আক্রান্তের হার বাড়ার অন্যতম কারণ হচ্ছে সামাজিক দূরত্ব না মানা। সরকারের সচেতনতামূলক নানামুখী কার্যক্রম সত্ত্বেও কিছু মানুষ তা ঠিকমতো সামাজিক দূরত্ব মেনে চলছেনা।
আনন্দবাজার/তা.তা








