পুঁজিবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। সভায় ২০২০-২০২১ (জুলাই থেকে জুন) সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদের পূর্ব ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররা। গত রবিবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এজিএমে এ অনুমোদন দেয়া হয়েছে। তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির চেয়ারম্যান চেয়ারম্যান দাঁতিন শামীমা নার্গিস হক এজিএমের সভাপতিত্ব করেন।
ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এজিএম সভায় বিনিয়োগকারীদের জন্য (শেয়ারহোল্ডার) নগদ লভ্যাংশ অনুমোদন ছাড়াও কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক ও নিরীক্ষক প্রতিবেদন, নিরীক্ষক নিয়োগ, নিরীক্ষক পারিশ্রমিক নির্ধারন, পরিচালক নির্বাচন, স্বতন্ত্র পরিচালক নির্বাচনসহ কোম্পানির চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে ব্যবসার ভবিয্যৎ কর্মকাণ্ডের আগাম অনুমতি এজেন্ডা অনুমোদন হয়েছে। এছাড়া আইপিও থেকে প্রাপ্ত অর্থ মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে প্রসপেক্টাসে উল্লেখিত প্রস্তাব সংশোধনের সিদ্ধান্তে সম্মতি দেয় শেয়ারহোল্ডাররা।
এজিএমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দাঁতো মো. একরামুল হক পরিচালক মন্ডলীর বিবরণী উপস্থাপন করেন। একই সঙ্গে কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের জানান। এজিএমে উপস্থিত ছিলেন, কোম্পানির পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, স্বতন্ত্র পরিচালক ইমতিয়াজ লুৎফুল বাসেত, কোম্পানি সিএফও মুশতাক আহমদ, সচিব একেএম জাকারিয়া হোসেন।
আনন্দবাজার/ টি এস পি








