সম্প্রতি কাতারের রাষ্ট্রীয় কোম্পানি কাতার পেট্রোলিয়াম (কিউপি) চীনের ওয়ানহুয়া ক্যামিকেল গ্রুপের সঙ্গে গ্যাস রফতানির একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে, আগামী দশ বছর কাতারের কাছ থেকে ৮ লাখ মেট্রিক টন লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিপিজ) রফতানি করবে চীনা কোম্পানি। গত বুধবার কিউপি’র পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর কোম্পানির ঘোষণা অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি মাস থেকে এই চুক্তি কার্যকর শুরু হবে এবং বহাল থাকলে পরবর্তী দশ বছর।
কাতারের জ্বালানিমন্ত্রী ও কিউপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদ শেরিদা আল-কাবি জানিয়েছেন, এই চুক্তিটি তাদের কোম্পানির আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বাস্তবায়নের আলোকে স্বাক্ষরিত হয়েছে। তিনি আরও জানান, চীনের এলপিজি বাজার দ্রুতই বেড়ে চলেছে এবং তা দ্রুতই কাতারের জ্বালানি রফতানি বাজারের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
এছাড়াও জ্বালানিমন্ত্রী জানান, চীনের জ্বালানির বাজারে কাতার নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়।
বিশ্বের বৃহত্তম এলপিজি আমদানিকারকদের অন্যতম হচ্ছে ওয়ানহুয়া। বর্তমান বৈশ্বিক এলপিজি বাজারে কোম্পানিটি নেতৃত্বস্থানীয় অবস্থানে রয়েছে।
আনন্দবাজার/শাহী








