ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডি এলাকায় একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
গতকাল রবিবার রাত ৩টা ৪০ মিনিটের দিকে তিনতলা ভবনটি ধসে পড়েছে। ভবনটি ধসে পড়ার সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন।
এ ঘটনায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
এনডিআরএফ জানায়, ভবনটি ধসের পর স্থানীয়রা অন্তত ২০ জনকে উদ্ধার করেছে। ভবনের ভেতরে ২০-২৫ জন এখনও আটকে আছে। উদ্ধারদের মধ্যে রয়েছে একটি শিশুও।
আনন্দবাজার/টি এস পি








