আজ (০৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে ১০টি কোম্পানি। এসব কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও জানা গেছে, ব্লক মার্কেটে অংশ নেয়া কোম্পানিগুলোর ১৮ লাখ ৭৯ হাজার ৭৬৯টি শেয়ার ১৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর লেনদেন হয়েছে ৯ কোটি ৮২ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ লাফার্জহোলসিমের ৩ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫৬ লাখ ৫২ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৪৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।
এছাড়াও কনফিডেন্স সিমেন্টের ৪১ লাখ ৪৭ হাজার টাকার, ম্যারিকোর ৪০ লাখ ৭৭ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৪১ লাখ ৭১ হাজার টাকার, নর্দার্ণ জুটের ১৭ লাখ ৫৮ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৯ লাখ ২০ হাজার টাকার, সিনোবাংলার ২২ লাখ ৬৮ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আনন্দবাজার/তাঅ








