আফ্রিকার ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে একটি স্বর্ণ খনি ধসে পড়ে গিয়ে প্রায় ৫০ জন প্রাণ হারিয়েছেন। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ আজ শনিবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, প্রবল বৃষ্টিপাতের কারণে দক্ষিণ কিভু প্রদেশের কামিটুগা শহরে গতকাল (শুক্রবার) অস্থায়ী খনিটিতে এই দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটানায় প্রাদেশিক গভর্নর থিও এনগবাবিজে কাসি বলেছন, খনি ধসে ৫০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই তরুণ। কামিতুগা মেয়র আলেকজান্দ্র বুন্দিয়া বলেছেন, ‘আমরা এখনও হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত নই।
আনন্দবাজার/এম.কে








