শীত কড়া নাড়ছে, দিনে দিনে শীতের প্রকোপ বাড়ছে। শীতে নিজের পরিবারের সদস্যদের মতো করে বাগানের অবোলা গাছেদের যত্ন নিতে হবে সঠিক ভাবে। আজ শীতল আবহাওয়ায় জানবো গাছের যত্ন নেওয়ার কিছু নিয়ম এবং থাকবে কিছু পরামর্শ।
এই বিষয়ে পরামর্শ দিয়েছেন দেশের অন্যতম নার্সারি ও বৃক্ষ চিকিৎসা প্রতিষ্ঠান উৎসাহ সবুজায়নের প্রধান পরামর্শক তামান্না আফরোজ খন্দকার।
পরিমিতো পানি: শীতকালে গাছে পরিমিতো পানি দিতে হবে। কারণ এই মৌসুমে মাটি ভেজা থাকে বলে অতিরিক্ত পানি দেওয়ার ফলে শিকড়ে পচন ধরতে পারে। পানি দেওয়ার আগে গাছের গোড়ার মাটি ভেজা কিনা তা দেখে নিন।

আলো: শীতকালে মানুষের মতো গাছেরও সূর্যের আলোর প্রয়োজন হয়। গাছে যেন সকালের রোদ লাগে তা নিশ্চিত করুন। এতে শীতেও ভালো থাকবে গাছ। টবের গাছের ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় ঠান্ডা হলে টব তুলনামূলক স্বাভাবিক স্থানে রাখুন। পাতার রং যদি হালকা হয়ে যায়, তবে পানি না দিয়ে মাটি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। সূর্যের আলোতে গাছ রাখুন।
পরিচ্ছন্নতা: এই সিজনে মাটি সুস্ক থাকায় প্রচুর ধুলা উড়ে, তাই স্বাভাবিকভাবেই তা গাছে ও পাতায় জমতে পারে, তাই নিয়মিত পরিস্কার করতে হবে।
ডাল ছেঁটে দেওয়া: অতিরিক্ত ঠান্ডায় টবের গাছের ক্ষতি হতে পারে, তাই গাছের ডাল ছেঁটে দেওয়া যেতে পারে।
অপ্রয়োজনীয় জিনিস থেকে সার: ডিমের খোসা, সবজির ছিলকা/খোসা, ব্যবহৃত চা পাতা, সব এক সাথে মিলিয়ে তৈরী করুন অত্ব্যন্ত উপকারি সার যা গাছের বেড়ে উঠতে ও সুগঠনে কার্যকরি ভূমিকা রাখে।
গাছের যত্নে কিছু ওষুধের নাম:
গাছে পিঁপড়া হলে ব্যবহার করুন হেমলক।
ফাংগাস হলে, ডায়থেন এম ৪৫।
ছত্রাক হলে, কপার অক্সি ক্লোরাইড/ইনসাফ সালফার।
পাতা কুকড়ানো ও পোকার আক্রমন হলে, ডারসবান।
পাতা, ডগা ও ফল ছিদ্র হলে রীভা ব্যবহার করা যেতে পারে।
এ ক্ষেত্রে অবশ্যই বোতলের গায়ে লেখা ব্যবহার বিধি অনুসরণ করতে হবে।
আনন্দবাজার/এহসান







